ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরপুর থানার পেছন থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার

মিরপুর থানার পেছন থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার
×

উদ্ধার হওয়া চায়না রাইফেল। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ১৫:২০

রাজধানীর মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে একটি পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল পৌনে ১১টার দিকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর মডেল থানা ভবনের পেছনের ঝোপঝাড়ে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র পড়ে থাকার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে একটি জং ধরা চায়না রাইফেল উদ্ধার করা হয়। রাইফেলটির বাট নম্বর ২১৩৬।

ডিএমপি জানায়, ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

×