ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মগবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মগবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ০২:৫৮

রাজধানীর মগবাজার ওয়ারলেস এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। 

রোববার রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- রিয়াদ হোসেন (২১) ও এফ এম এ জামান (৪০)।

প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসেন জানান, রাত ১২টার দিকে রমনা থানার মগবাজার ওয়ারলেস এলাকায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলে ও ছোট একটি ট্রাকে ধাক্কা দেয়। এরপর কাভার্ডভ্যানটি ফুটপাতে উঠে যায়। এ সময় মোটরসাইকেল থাকা তিনজনসহ অন্তত পাঁচজন আহত হন। এর মধ্যে মোটরসাইকেল আরোহী রিয়াদ ও জামান গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন। 

তাৎক্ষণিকভাবে তাদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। 

আরও পড়ুন

×