ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক

ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক
×

আটক ফিহাদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ২৩:৫৪

রাজধানীর ধোলাইপাড় এলাকায় পথচারীকে ছুরিকাঘাতের সময় ফিহাদ নামে এক যুবককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগ। মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ছুরিকাহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ট্রাফিক ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, ধোলাইপাড় এলাকায় এক পথচারীকে ছুরিকাঘাতের দৃশ্য দেখে দ্রুত এগিয়ে যান কর্তব্যরত সার্জেন্ট সঞ্জয় কুমার ও আমিনুল ইসলাম। তারা ছুরিসহ ওই যুবককে আটক করেন। পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

যাত্রাবাড়ী থানার ওসি মো. রাজু সমকালকে বলেন, ছুরিকাহত ব্যক্তি আটক যুবকের চাচা। চাচার মোবাইল ব্যাংকিং নম্বরে পরিচিত এক ব্যক্তি ১ হাজার ৯০০ টাকা পাঠান। সেটি দেখে টাকাগুলো চান ফিহাদ। তিনি দাবি করেন, টাকা তিনি ওই ব্যক্তিকে ফেরত দিয়ে দেবেন। তবে চাচা এতে রাজি হননি। এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

আরও পড়ুন

×