ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

শিক্ষা মন্ত্রণালয়ের ১৯ তলার করিডোরে তিন সাপ, আতঙ্ক 

শিক্ষা মন্ত্রণালয়ের ১৯ তলার করিডোরে তিন সাপ, আতঙ্ক 
×

ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ২২:২৭

বাংলাদেশ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডোরে তিনটি সাপের বাচ্চা দেখা গেছে। বৃহস্পতিবার সকালে সাপগুলো দেখে কর্মকর্তা-কর্মচারীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। পরে কর্মচারীরা সাপ তিনটি মেরে ফেলেন। সাপগুলো কোন প্রজাতির, তা নিশ্চিত হওয়া যায়নি।

১৯ তলাতেই শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের কার্যালয়। এত উঁচু ভবনে সাপ কীভাবে এলো, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এক কর্মকর্তা জানান, ভবনের ওপরের কোনো স্টোরেজ বা নিরিবিলি জায়গায় সাপ বাসা বেঁধে ডিম পেড়ে থাকতে পারে। সেখান থেকেই সাপের বাচ্চাগুলো বের হয়ে করিডোরে চলে আসতে পারে।

এ ঘটনায় ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। ভবনের ভেতরে আরও সাপ আছে কিনা, তা নিয়েও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

আরও পড়ুন

×