ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

চকবাজারে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, অসুস্থ ৪ ফায়ার সার্ভিস কর্মী

চকবাজারে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, অসুস্থ ৪ ফায়ার সার্ভিস কর্মী
×
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ০৯:১১

পুরান ঢাকার চকবাজারে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার তথ্য জানায় ফায়ার সার্ভিস। বর্তমানে আগুন নির্বাপণের কাজ চলছিল।

এদিকে আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে চার ফায়ার সার্ভিস কর্মী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রয়েছেন বলে জানান ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের প্রধান শাহজাহান শিকদার। 

তারা হলেন পলাশী ফায়ার স্টেশনের ফায়ারফাইটার মো. জিল্লুর রহমান ও লিডার মো. নজরুল ইসলাম, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মারুফ এবং খিলগাঁও ফায়ার স্টেশনের লিডার মো. মাহাফুজুর হক মজুমদার।

এর আগে সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে চকবাজারে মনজুর খান প্লাজা নামে একটি সাততলা ভবনের ষষ্ঠ তলায় আগুনের ঘটনা ঘটে।  

আরও পড়ুন

×