ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিল নিয়ে বিতণ্ডা, মোহাম্মদপুরে হাসপাতাল ভাঙচুরের অভিযোগ

বিল নিয়ে বিতণ্ডা, মোহাম্মদপুরে হাসপাতাল ভাঙচুরের অভিযোগ
×
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ০৮:৩৭

| প্রিন্ট সংস্করণ

রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার বিলে ছাড় চাওয়াকে কেন্দ্র করে রোগীর স্বজনের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় জিনিসপত্র লুটপাটেরও অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

এই হামলার ঘটনা ঘটে গত মঙ্গলবার রাতে। আর গতকাল বুধবার হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, মঙ্গলবার রাতে ঠোঁটে আঘাত নিয়ে এক রোগী হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। চিকিৎসার বিল হয় তিন হাজার টাকা। স্বজনরা বিল কমানোর অনুরোধ জানালে এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তর্ক বাধে। এক পর্যায়ে রোগী বিল পরিশোধ করে হাসপাতাল ছেড়ে চলে যান। কিছুক্ষণ পর কয়েকজন যুবক এসে হাসপাতালে হামলা ও ভাঙচুর চালায়।
হাসপাতালটির সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ উসমান গনি বলেন, ‘হামলায় হাসপাতালের আনুমানিক ৫০-৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ‘ হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দিয়েছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।’ 

আরও পড়ুন

×