ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য গ্রেপ্তার: র‌্যাব

আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য গ্রেপ্তার: র‌্যাব
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ২২:২৪ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ | ২২:৩২

রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

রোববার সকালে র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য।

তাদের কাছ থেকে বেশ কিছু উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলেও জানায় র‌্যাব

গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে র‌্যাব

আরও পড়ুন

×