ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কারওয়ান বাজারে রেল ইঞ্জিনের ধাক্কায় ট্রাকচালক নিহত

কারওয়ান বাজারে রেল ইঞ্জিনের ধাক্কায় ট্রাকচালক নিহত
×

ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ০০:২১ | আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ | ০১:০১

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ট্রাকচালক নিহত হয়েছেন।

শনিবার রাত ৩টার দিকে সিগন্যাল অমান্য করে একটি ট্রাক রেল লাইনে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত চালকের নাম আমজাদ হোসেন সুরুজ, তার গ্রামের বাড়ি বগুড়ার শাজাহানপুরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৩টার দিকে ইটসুরকিবাহী একটি ট্রাক কারওয়ান বাজার মাছের আড়ত হয়ে মগবাজারের দিকে যাচ্ছিল। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনের একটি ইঞ্জিন তেজগাঁও স্টেশনে যাওয়ার পথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ট্রাকের চালক। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠোনো হয়েছে।

আরও পড়ুন

×