ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

তুচ্ছ ঘটনায় ঢামেক কর্মচারীকে পিটিয়ে হত্যা

তুচ্ছ ঘটনায় ঢামেক কর্মচারীকে পিটিয়ে হত্যা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৮:০৬

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক কর্মচারীকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম আমির হোসেন (৫০)। এ ঘটনায় ইব্রাহিম (১৮) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে ঢামেক হাসপাতালের কেন্দ্রীয় শহীদ মিনার গেটে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার ওসি আবুল হাসান সমকালকে জানান, আমির ও ইব্রাহিম একে অপরের পরিচিত। ইব্রাহিমের ধুমপান করার বিষয়টি তার স্বজনদের জানিয়ে ছিলেন আমির। এতে আমিরের ওপর ক্ষুব্ধ ছিলেন তিনি। সকালে ঢাকা মেডিকেলের শহীদ মিনার গেটে আমিরের সঙ্গে ইব্রাহিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমিরকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে আহত করে ইব্রাহিম। এতে গুরুতর আহত হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ইব্রাহিমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে। ওই মামলায় ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে।

আমিরের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরায়। তিনি ঢামেক হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন। অভিযুক্ত ইব্রাহিমের বাবা আনোয়ার হোসেন একই হাসপাতালের পানির পাম্পে কাজ করেন।

আরও পড়ুন

×