ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ধূলিদূষণ রোধে ডিএসসিসির পানি ছিটানোর ক্র্যাশ প্রোগ্রাম

ধূলিদূষণ রোধে ডিএসসিসির পানি ছিটানোর ক্র্যাশ প্রোগ্রাম
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৮:১৫ | আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৮:২৬

রাজধানীতে ধূলিদূষণ রোধে পানি ছিটানোর ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রোববার নগর ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ডিএসসিসি সূত্র জানায়, ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে ৯টি পানির গাড়ি দিয়ে ডিএসসিসি এলাকার যেসব সড়কে ধূলা বেশি, সেগুলোতে পানি ছিটানো হবে। 

উদ্বোধানী অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন বলেন, ধূলিদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে ডিএসসিসি বরাবরই কাজ করছে। এছাড়া আদালত কিছু নির্দেশনা দিয়েছেন। ধূলিদূষণ নিয়ন্ত্রণের মূল দায়িত্ব পালন করে মূলত পরিবেশ অধিদপ্তর। কিন্তু নাগরিকদের কষ্টের কথা বিবেচনা করে ডিএসসিসি এ কর্মসূচি হাতে নিয়েছে। ডিএসসিসির রাস্তায় ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৮টা ও দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুই দফায় পানি ছিটানো হবে।

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন, কাউন্সিলর হাসিবুর রহমান মানিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×