ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

শ্যামপুরে শ্রমিক লীগ নেতা ছুরিকাহত

শ্যামপুরে শ্রমিক লীগ নেতা ছুরিকাহত
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ১৩:০৩

রাজধানীর শ্যামপুরের মীরহাজীরবাগ এলাকায় লিটন আহমেদ নামে শ্রমিক লীগের এক নেতা দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লিটন ৫১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

শ্যামপুর থানার ওসি মফিজুর রহমান জানান, ছুরিকাঘাতের ঘটনায় কে বা কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

৫১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি ইমরান শেখ হাসপাতালে সাংবাদিকদের জানান, রাজনীতির পাশাপাশি লোহার ব্যবসা করেন লিটন। দুই সপ্তাহ আগে স্থানীয় সন্ত্রাসী শান্ত, শওকত ও মনিরসহ কয়েকজন তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে রাজি না হওয়ায় তার ওপর হামলা চালানো হয়।

আরও পড়ুন

×