ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

মেঘনা ব্যাংকের ৫ নতুন রিটেইল ব্যাংকিং পণ্য উদ্বোধন

মেঘনা ব্যাংকের ৫ নতুন রিটেইল ব্যাংকিং পণ্য উদ্বোধন
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ২০:৩১

গ্রাহকদের জন্য আরও আধুনিক ও উন্নত আর্থিক সেবা নিশ্চিত করতে ৫টি নতুন রিটেইল ব্যাংকিং পণ্য উদ্বোধন করেছে মেঘনা ব্যাংক।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পণ্য উদ্বোধন করা হয়।

উদ্বোধন করা পণ্যগুলোর মধ্যে রয়েছে নারী গ্রাহকদের জন্য বিশেষ সঞ্চয়ী হিসাব ‘শ্রেয়সী’, রিটেইল সঞ্চয়কারীদের জন্য ‘রেগুলার ডিপিএস’ (ডিপোজিট পেনশন স্কিম), শিক্ষার্থী ও তরুণদের জন্য ফ্লেক্সিবল ব্যাংকিং সল্যুশন ‘ইয়াংস্টার’ ও ‘ইয়াংস্টার প্লাস’ এবং বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ওভারসিজ এডুকেশন ফান্ড সার্ভিস ‘মেঘনা আরোহী’ স্টুডেন্ট ফাইল সার্ভিস।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের পরিবর্তিত চাহিদা ও জীবনধারার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন এসব পণ্য চালু করা হয়েছে। এর মাধ্যমে নারী, তরুণ, শিক্ষার্থী ও সাধারণ সঞ্চয়কারীদের জন্য আরও সহজ, নমনীয় ও প্রয়োজনভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×