ইডেন কলেজের দেয়ালের পাশে নবজাতকের মৃতদেহ
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২১ | ২৩:২৫
রাজধানীর ইডেন মহিলা কলেজের দেয়ালঘেঁষা রাস্তার পাশ থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওই মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) এসএম তারেক আজিজ এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পলাশী থেকে আজিমপুরে যাওয়ার রাস্তার মাঝামাঝি স্থানে ইডেন কলেজের দেয়ালঘেঁষা রাস্তার পাশে একটি তোয়ালে দিয়ে মৃতদেহটি মোড়ানো ছিল। মেয়ে নবজাতকটির বয়স আনুমানিক ১ দিন।
এসআই জানান, ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কেউ নবজাতকটি সেখানে ফেলে গেছে।
- বিষয় :
- ইডেন কলেজ
- নবজাতকের লাশ
- লাশ উদ্ধার
