ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

এডিস মশার তথ্য দিন, ব্যবস্থা নেব: মেয়র তাপস

এডিস মশার তথ্য দিন, ব্যবস্থা নেব: মেয়র তাপস
×

শেখ ফজলে নূর তাপস

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২১ | ১০:৪৪

ঢাকাবাসীকে অনলাইনে এডিস মশার উৎস এবং ডেঙ্গু রোগীর তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, রাজধানীর যে কোনো স্থানের এডিস মশার লার্ভা, উৎস ও রোগী সম্পর্কে অনলাইনে আমাদের ওয়েবসাইটে তথ্য দিতে পারেন যে কোনো ব্যক্তি। এ বিষয়গুলো জানার পর আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

মেয়র তাপস আরও বলেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেঙ্গু রোগীর যেসব তথ্য পাচ্ছি, তার ভিত্তিতে কাউন্সিলরদের নেতৃত্বে আমাদের মশক নিধনকর্মীরা ঘরে ঘরে যাচ্ছেন। আমরা সেই এডিস লার্ভার উৎস নিধন করছি। চিরুনি অভিযান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।


আরও পড়ুন

×