অর্থমন্ত্রীর বাসায় চুরি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ১০:২৫ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ১০:৩০
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গৃহকর্মীকে আসামি করে গত মঙ্গলবার গুলশান থানায় একটি মামলা হয়েছে। অর্থমন্ত্রীর বাসা গুলশান-২-এর ১০৩ নম্বর সড়কে।
মামলার নথি থেকে জানা যায়, গত ১৩ ডিসেম্বর অর্থমন্ত্রীর বাসার আলমারির ড্রয়ার ভেঙে ৭০ হাজার টাকা চুরি করে পালিয়েছেন গৃহকর্মী সালমা। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, মামলার পর থেকেই সালমাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার গ্রামের বাড়ি দিনাজপুরে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
গত ২৫ সেপ্টেম্বর সালমা অর্থমন্ত্রীর বাসায় কাজ শুরু করেন।
- বিষয় :
- অর্থমন্ত্রীর বাসায় চুরি
