ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ডিএসসিসিতে বিএনপির কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

ডিএসসিসিতে বিএনপির কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ১০:৩৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই ওয়ার্ডের বিএনপি সমর্থিত প্রার্থী এবং বংশাল থানা বিএনপির সভাপতি।

বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

বংশাল থানার ওসি শাহীন ফকির সমকালকে জানান, তাজউদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনসহ ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।

তিনি জানান, ওয়ারেন্টের ভিত্তিতে তাজউদ্দিনকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মতিঝিলের ইত্তেফাক মোড় থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুন

×