ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

কমলাপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

কমলাপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ১২:৩৬ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ১২:৩৭

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সান্টিং ( ইঞ্জিন ঘোরানো) করার সময় একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। 

বৃহস্পতিবার রাত ১১টার দিকে কমলাপুর রেলস্টেশন থেকে খিলগাঁও ওভারব্রিজের মাঝামাঝি রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার ওসি রকিবুল হোসেন জানান, ২৫০৬ নম্বরের লোকাল ট্রেনের ইঞ্জিনটি সান্টিং করার সময় এর সামনের চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন

×