ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সাংবাদিক মাহমুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিক মাহমুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০ | ০৮:৪৯

চ্যানেল নাইনের অনুসন্ধানী অনুষ্ঠান 'নাইন ইনভেস্টিগেশন' এর প্রতিবেদক মাহমুদ হোসাইনের ওপর হামলাকারীদের সাত দিনের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন ঢাকায় কর্মরত সাংবাদিকরা।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

এ সময় এক সপ্তাহের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে ডিএমপি কমিশনার, আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় বরাবর পদযাত্রা, স্মারকলিপি, গণস্বাক্ষর কর্মসূচির মতো বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছেন সাংবাদিক নেতারা।

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক আকতার হোসেন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম, কার্যকরী কমিটির সদস্য বাতেন বিপ্লব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য গোলাম মুজতবা ধ্রুবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×