ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

এনআরবি গ্লোবাল ব্যাংকে চাকরির সুযোগ

এনআরবি গ্লোবাল ব্যাংকে চাকরির সুযোগ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০ | ০৭:০১ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ | ০৭:০৪

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড প্রবেশনারি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

ইউজিসি অনুমোদিত পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদী স্নাতকসহ এমবিএ/ এমবিএম বা মাস্টার্স ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে সব পরীক্ষায় প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। ১০ জানুয়ারি ২০২১ তারিখে বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। 

প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের (http://erecruitment.nrbglobalbank.com) মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১০ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত। 

কতোজনকে নিয়োগ দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থান বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রবেশনারি অবস্থায় এক বছর মাসিক ৪৮ হাজার টাকা বেতন দেয়া হবে। পরবর্তীতে অফিসার হিসেবে পদায়ন এবং ব্যাংকের নিয়মানুযায়ী বেতন ভাতা দেয়া হবে।

আরও পড়ুন

×