ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ব্যারিস্টার তাপসের নির্বাচনী ইশতেহার ঘোষণা

ব্যারিস্টার তাপসের নির্বাচনী ইশতেহার ঘোষণা
×

বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন শেখ ফজলে নূর তাপস- ফোকাস বাংলা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ০৪:৩০ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ | ০৫:০২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পাঁচ পরিকল্পনার কথা জানিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।

তাপসের নির্বাচনী পরিকল্পনার মধ্যে রয়েছে- ঐতিহ্যের ঢাকা, সচল ঢাকা, সুন্দর ঢাকা, সুশাসিত ঢাকা ও উন্নত ঢাকা।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদের সদস্য আমির হোসেন আমু, মোজাফফর হোসেন পল্টু, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×