ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে, নেই লিটন-মিরাজ

টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে, নেই লিটন-মিরাজ
×
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ১৭:১১ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ১৮:১১

বাংলাদেশের অধিনায়ক হিসেবে আজ পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করার কথা ছিল লিটনের। কিন্তু টস করতে আসেননি তিনি। টসের সময় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আসেন তাওহীদ হৃদয়। তিনি জানিয়েছেন, চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছেন না লিটন। এদিন টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।

এদিকে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে অসুস্থতার কারণে খেলতে পারছেন না বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ম্যাচ খেলার মতো অবস্থায় না থাকায় দলের সঙ্গে মাঠেও আসেননি এই অফ স্পিনার। লিটন না থাকায় উইকেটকিপার হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহেমদ।

 

আরও পড়ুন

×