৮ উইকেট নেই বাংলাদেশের
ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ০০:১৩
জিম্বাবুয়ের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ২৮তম ওভারের মধ্যেই ৮ উইকেট হারিয়ে জয়ের আশা কঠিন করে ফেলেছে তাওহীদ হৃদয়ের দল। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এখন পরাজয়ের শঙ্কায় সফরকারীরা।
বাংলাদেশের বিপর্যয় আরও বাড়ে ২৮তম ওভারে। ব্র্যাড ইভান্সের বলে বড় শট খেলতে গিয়ে তাদিওনাশে মারুমানির হাতে ক্যাচ দেন নুরুল হাসান সোহান। একই ওভারে শূন্য রানে ফিরেছেন শরিফুল ইসলামও। তাঁর ক্যাচ নেন ব্রায়ান বেনেট।
এর আগে ওয়েলিংটন মাসাকাদজার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন মোসাদ্দেক হোসেন সৈকত। অফ স্টাম্পের বাইরে পিচ করা বলটি সোজা স্টাম্পের দিকে চলে এলে লেগ সাইডে খেলতে গিয়ে ব্যর্থ হন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই ব্যাটার। ১১২ রানে পঞ্চম উইকেট হারানোর পর বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামে।
এর আগে সিকান্দার রাজার বলে এলবিডব্লিউ হয়ে ১০০ রানের আগেই সাজঘরে ফেরেন অধিনায়ক তাওহীদ হৃদয়। সাইফ হাসানের সঙ্গে তার ২৯ রানের জুটি ভাঙে তাতে। পরে মাসাকাদজার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাইফও।
শুরুতে তানজিদ হাসান ও সৌম্য সরকারের ব্যাটে ভালো সূচনা পেয়েছিল বাংলাদেশ। তবে ১৭ বলে ৯ রান করে সৌম্য ফিরলে ভাঙে ৪৭ রানের উদ্বোধনী জুটি। এরপর ৩৮ বলে ৪৬ রান করা তানজিদকে ফিরিয়ে বাংলাদেশকে চাপে ফেলেন নিউম্যান নিয়ামুরি। নাজমুল হোসেন শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি। ব্র্যাড ইভান্সের বলে এলবিডব্লিউ হয়ে ৮ বলে ৪ রান করে ফেরেন তিনি।
এর আগে ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিনের ব্যাটে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। আরভিন করেন ৯৩ এবং টেলর ৮১ রান। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৩টি, শরিফুল ইসলাম ও সাইফ হাসান ২টি করে এবং রিশাদ হোসেন ১টি উইকেট নেন।
- বিষয় :
- বাংলাদেশ-জিম্বাবুয়ে
- ত্রিদেশীয় সিরিজ