ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ঢাকায় যাত্রাবিরতি করবেন জিয়ান্নি ইনফান্তিনো

ঢাকায় যাত্রাবিরতি করবেন জিয়ান্নি ইনফান্তিনো
×
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ২২:৩১

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো রোববার ঢাকায় আসছেন। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের জন্য অবস্থান করবেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ফিফা সভাপতির। মরক্কো থেকে থিম্পুতে যাওয়ার সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিটের জন্য ঢাকায় থামবেন তিনি।

ইনফান্তিনোর এই সফর ঘিরে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিমানবন্দরে তার ইমিগ্রেশনসহ ট্রানজিটের আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে ফেডারেশন।

ঢাকায় অবস্থানকালে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের চার সহসভাপতি। এর আগে ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপ চলাকালে ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেছিলেন তাবিথ।

আরও পড়ুন

×