ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি পারভেজ ইমন

ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি পারভেজ ইমন
×
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ২২:০২

নিতম্বের চোটে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলমান ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন দাস। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। আগামীকাল রোববার রাতে আবুধাবির উদ্দেশে রওনা হবেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের আগেই চোটের কারণে ছিটকে যান লিটন। টসের পর তার চোটের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান। ফিজিও জানান, আগের দিন ডান নিতম্বের জয়েন্টে চোট পান লিটন। পরে এমআরআই পরীক্ষায় সমস্যা ধরা পড়ে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করলেও সফল হননি এই উইকেটকিপার-ব্যাটার। ফলে পুরো সিরিজেই তাকে মাঠের বাইরে থাকতে হবে।

এদিকে, গত তিন দিন ধরে জ্বরে ভুগছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অসুস্থতার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের একাদশে রাখা হয়নি তাকেও।

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচ বাকি রয়েছে আপাতত আর একটি। শারজায় আগামী বুধবার আফগানিস্তানের মুখোমুখি হবে তারা। পরে ফাইনালে উঠতে পারলে একই মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচ শুক্রবার।

আরও পড়ুন

×