এসিআই নিয়ে এলো নতুন ‘টুইংকল নিউবর্ন বেবি বেল্ট ডায়াপার’
এসিআইয়ের জনপ্রিয় ব্র্যান্ড টুইংকলের নতুন পণ্য ‘টুইংকল নিউবর্ন বেবি বেল্ট ডায়াপার’-এর উন্মোচন অনুষ্ঠান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১৪:৪৫
এসিআই এর জনপ্রিয় ব্র্যান্ড টুইংকল বাজারে এনেছে ‘টুইংকল নিউবর্ন বেবি বেল্ট ডায়াপার’। নবজাতকের সংবেদনশীল নাভির বিশেষ যত্নের জন্য টুইঙ্কল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপারে রয়েছে বিশেষ ‘আম্বিলিক্যাল কর্ড কাট’।
এছাড়াও ডায়াপারটিতে রয়েছে প্রায় ৫ হাজার মাইক্রো চ্যানেল, যা দ্রুত আর্দ্রতা শোষণে সহায়তা করে। পাশাপাশি এর তুলার মতো নরম টপশিট নবজাতকের কোমল ত্বকে আরামদায়ক অনুভূতি দেয়।

নতুন পণ্যটির উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই এর ওয়েলনেস অ্যান্ড হাইজিন বিজনেসের চিফ অপারেটিং অফিসার খন্দকার ইশতিয়াক আহমেদ, জেনারেল ম্যানেজার— সেলস মজোনুর রহমান, জেনারেল ম্যানেজার— ম্যানুফ্যাকচারিং দীপঙ্কর বিশ্বাসসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও অতিথিরা।
টুইংকল সবসময় ভোক্তাদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে নতুন উদ্ভাবনের মাধ্যমে শিশুর সর্বোচ্চ আরাম নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের দুশ্চিন্তামুক্ত রাখতে কাজ করে আসছে । নতুন টুইংকল নিউবর্ন বেবি বেল্ট ডায়াপার সেই ধারাবাহিকতার আরেকটি সংযোজন, যা নবজাতকের যত্নকে আরও আরামদায়ক, সহজ ও নিশ্চিন্ত করবে।