ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

করোনায় ইভ্যালির এক্সপ্রেস শপ সুবিধা

করোনায় ইভ্যালির এক্সপ্রেস শপ সুবিধা
×

ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ১০:২০

করোনাভাইরাস মোকাবেলার অংশ হিসেবে সবাইকে নিজ বাসায় অবস্থানের পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনই প্রেক্ষাপটে নাগরিকদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছা দিতে ইভ্যালি এক্সপ্রেস শপ চালু করেছে।

এই ই-কমার্স ভিত্তিক মার্কেট প্লেস এক ঘোষণায় জানায়, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য গ্রাহক যেন ঘরে বসেই পান সেজন্য ‘ইভ্যালি এক্সপ্রেস শপ’ নামে একটি ক্যাম্পেইন শুরু করেছে তারা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে তাদের এই সেবা। তবে থাকছে না মাছ-মাংসের মতো কাঁচা বাজারের পণ্য পাওয়ার সুবিধা।

গ্রাহকেরা তাদের পণ্য অর্ডার করার এক থেকে ক্ষেত্র বিশেষে সর্বোচ্চ ৩৬ ঘণ্টার মধ্যে নিজেদের বাড়িতেই সরবরাহ পাবেন সেসব পণ্য। ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল জানান, তাদের প্ল্যাটফর্মে ১৮ লাখের ওপরে গ্রাহক এবং প্রায় ২০ হাজার বিক্রেতা আছেন। করোনা সংকটকালীন তারা তাদের এই জনবল জনগণের স্বার্থে কাজে লাগাতে চা

রাসেল বলেন, আমরা চাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যথাযথ কর্তৃপক্ষের পরামর্শ মেনে সবাই ঘরে থাকুক। আমাদের ক্ষুদ্র অবস্থান থেকে আমরা জনগণের সেবায় অবদান রাখতে চাই। স্বাস্থ্য সুরক্ষা মেনেই গ্রাহকদের বাসায় দ্রুততার সঙ্গে আমরা পণ্য পৌঁছে দেব।

ইভ্যালি এক্সপ্রেস শপের কার্যক্রম নিয়ে তাদের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, গ্রাহক তার অবস্থান থেকে অনলাইনে অর্ডার করবে। গ্রাহকদের নিকটস্থ দোকানগুলো আমাদের ইভ্যালিতে থাকবে। যার অনুকূলে অর্ডার এসেছে সেই সর্বনিম্ন এক ঘণ্টা থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পণ্য গ্রাহকের কাছে সরবরাহ করবেন। এক্ষেত্রে বাজার মূল্যের বিবেচনায় পণ্যের দাম ইভ্যালি নির্ধারণ করে দেবে যা বাজার মূল্যের বেশি হবে না।

আগামী দুই-তিনদিনের মধ্যে ঢাকায় এমন ৮টি এবং পুরো দেশে প্রায় ৫০টি ইভ্যালি এক্সপ্রেস শপ চালু করার পরিকল্পনা রয়েছে বলে প্রতিষ্ঠানটি জানায়। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×