ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

করোনা রুখতে গ্রাহকের পাশে দারাজ

করোনা রুখতে গ্রাহকের পাশে দারাজ
×

ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ১০:৫০

করোনাভাইরাস মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সামাজিক দূরত্ব বজায় রাখার সুপারিশ করেছে। জনগণের সেবা দিতে এবং জাতীয় এই সঙ্কটে ভোক্তাদের সুবিধা সরবরাহের দায়িত্ব পালন করছে অনলাইন মার্কেট প্লেস দারাজ।

নিরাপদে থাকুন, ডেলিভারি আমরাই করছি- এই স্লোগানে দেশের সংকটে গ্রাহক যাতে সহজে চাল-ডাল, আটা-ময়দা, সাবান-স্যানিটাইজার, চা-চিনি আনলাইনে কিনতে পারেন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ই-কমার্স প্রতিষ্ঠাটি। স্বাস্থ্য সম্মতভাবে  ডেলিভারিও করছে তারা

গ্রাহকদের ও কর্মীদের নিরাপত্তার জন্য কর্মীদের  এবং লজিস্টিক দলের সদস্যের শারীরিক তাপমাত্রা ফোর হেড থার্মোমিটারের সাহায্যে দিনে কয়েকবার করে পরীক্ষা করছে তারা। এছাড়াও কর্মকর্তাদের সুবিধার জন্য প্রতিষ্ঠানটি বাড়ি বসে কাজ করার ব্যবস্থা করে দিয়েছে।

দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদুল হক বলেন, আমাদের প্রিয় কর্মীরা, ডেলিভারি এজেন্ট এবং গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করাই এখন আমাদের প্রাধান দায়িত্ব।আমরা যেকোন  মুহুর্তে আমাদের গ্রাহকদের চাহিদা পূরণকরতে প্রস্তুত। একই সঙ্গে সংক্রমণের বিস্তার রোধে সহায়তা করা আমাদের সামাজিক কর্তব্য। তাই আমাদের কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কঠোর দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×