অনিতা সেন্টারের উদ্বোধন
ছবি: সমকাল
--
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ | ১৮:০০
শনিবার ছিল স্কয়ার মাতা প্রয়াত অনিতা চৌধুরীর ৯১তম জন্মদিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক সুযোগ-সুবিধাসংবলিত স্কয়ার টয়লেট্রিজের নতুন ভবনের উদ্বোধন করা হয়।
রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের ৭৭ নম্বর প্লটে নির্মিত নতুন এ ভবনের নামকরণ করা হয়েছে অনিতা সেন্টার। উদ্বোধনী অনুষ্ঠানে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, পরিচালক তপন চৌধুরী, অঞ্জন চৌধুরীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এখন থেকে স্কয়ার টয়লেট্রিজের এ ভবন স্কয়ার টেক্সটাইলসের নতুন করপোরেট অফিস হিসেবে ব্যবহৃত হবে।
