ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

বাংলাদেশে এআইআইবির ঋণ ১০০ কোটি ডলার ছাড়াল

বাংলাদেশে এআইআইবির ঋণ ১০০ কোটি ডলার ছাড়াল
×

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০ | ০০:০৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চীনের উদ্যোগে গঠিত এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ঢাকার স্যানিটেশন উন্নয়নে নেওয়া একটি প্রকল্পে ১৭ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে। এর মাধ্যমে বাংলাদেশে এআইআইবির অনুমোদিত ঋণের পরিমাণ ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার ছাড়াল।

২০১৬ সালের জানুয়ারিতে কার্যক্রম শুরু করা এআইআইবি এ পর্যন্ত বাংলাদেশের ৮টি প্রকল্পে ঋণ দিয়েছে, যার পরিমাণ ১০৬ কোটি ডলার ।

সোমবার এআইআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থাটি ঢাকা স্যানিটেশন উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকের সঙ্গে যৌথ অর্থায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে ঢাকার ১৫ লাখ মানুষ উপকৃত হবে। প্রকল্পটি পয়ঃনিষ্কাশন অবকাঠামো উন্নয়ন এবং পাগলায় এ সংক্রান্ত একটি পাইলট উদ্যোগ বাস্তবায়ন করবে।

আরও পড়ুন

×