ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

স্থানীয় বাজার শক্তিশালী করছে শপআপ

স্থানীয় বাজার  শক্তিশালী করছে শপআপ
×

লোগো

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৪ | ০৮:০৩

শুকরান-এর ন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় বিজনেস টু বিজনেস–বিটুবি কমার্স প্রতিষ্ঠান শপআপ। দেশীয় ব্র্যান্ড ও পণ্য প্রচারের মাধ্যমে স্থানীয় বাজার আরও শক্তিশালী করাই শপআপের মূল লক্ষ্য। 

 শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অংশীদারিত্বের মাধ্যমে শপআপের বিটুবি বাণিজ্যিক শাখা মোকামের ডিস্ট্রিবিউশন সেন্টারের মাধ্যমে দেশব্যাপী এককভাবে মিল থেকে সরাসরি মুদি দোকানে শুকরানের পণ্য সরবরাহ করবে শপআপ। এতে করে ক্ষতি কমার পাশাপাশি পণ্যের গুণগতমান বজায় থাকবে। 

শপআপের হেড অব বিজনেস জিয়াউল হক বলেন, ‘শুকরানের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত এবং এর মাধ্যমে আমরা দেশের প্রতিটি প্রান্তে তাদের পণ্য পৌঁছে দেব। আমরা দেশীয় ব্র্যান্ড ও পণ্যসামগ্রী ন্যায্যমূল্যে সাধারণ ক্রেতার কাছে পৌঁছে দিতে সর্বদা সচেষ্ট। আমরা আমদানি-নির্ভরতা কমিয়ে এবং দেশে উৎপাদিত পণ্য প্রচারের মাধ্যমে স্থানীয় বাজারকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছি।’

শুকরানের ফাউন্ডার ও সিইও শামীম ইকবাল বলেন, ‘শপআপের সঙ্গে অংশীদারিত্ব ও তাদের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে দেশব্যাপী সাধারণ ক্রেতার কাছে আমরা শুকরানের পণ্য পৌঁছে দিতে পারব বলে আমি আশাবাদী।’
 

আরও পড়ুন

×