ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ভারতে অফিস চালু করেছে শপআপ

ভারতে অফিস চালু করেছে শপআপ
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৪ | ১৯:৩৯

বাংলাদেশের বৃহত্তম বিজনেস টু বিজনেস (বিটুবি) কমার্স প্ল্যাটফর্ম শপআপ ভারতের ব্যাঙ্গালোরে একটি প্রযুক্তি ও উদ্ভাবন সেন্টার স্থাপন করেছে। প্রাচ্যের সিলিকন ভ্যালি বলে পরিচিত ব্যাঙ্গালোরে শপআপের সম্প্রসারণ কোম্পানির জন্য একটি বড় মাইলষ্টোন বলে জানিয়েছেন এর কর্মকর্তারা। প্রযুক্তি ও উদ্ভাবন সেন্টার স্থাপনের ফলে শপআপ সর্বশেষ প্রযুক্তি চর্চায় নিজেদের যুক্ত করতে পারবে।

শপআপ জানায়, ব্যঙ্গালোর অফিসে ইতোমধ্যে প্রায় ১০০ জন উচ্চ পর্যায়ের প্রকৌশলী, ডাটা বিজ্ঞানী ও প্রোডাক্ট ম্যানেজার নিয়োগ করা হয়েছে। তারা এর আগে ওয়ালমার্ট, ইনফোসিস, উবারসহ বিভিন্ন নমাকরা  ষ্ট্যার্টআপ ও প্রযুক্তি কোম্পানিতে চাকরি করেছেন। শপআপের চিফ টেকনোলজি অফিসার হিসেবে নবনীতা কৃষাণ এই টিমের নেতৃত্ব দিচ্ছেন, যিনি ব্যাঙ্গালোরে প্রযুক্তি শিল্পে স্বনামধন্য।

বাংলাদেশ ও ভারতের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন শেষে গত মার্চ মাসে ব্যাঙ্গালোরে শপআপের অফিস উদ্বোধন হয়। এই অফিস স্থাপন প্রযুক্তি ও মানব সম্পদে বিনিয়োগে শপআপের অঙ্গীকার তুলে ধরে। ব্যাঙ্গালোরের প্রাণবন্ত প্রযুক্তি ইকোসিস্টেমের সুযোগ নিয়ে  খাদ্য সরবরাহ চেইনে ব্যয় সাশ্রয়ী, নিখুত ও নিরবচ্ছিন্ন সেবা দেওয়া শপআপের লক্ষ্য। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×