ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

স্মারক স্বর্ণমুদ্রার দর ১ লাখ ৫ হাজার টাকা

স্মারক স্বর্ণমুদ্রার দর ১ লাখ ৫ হাজার টাকা
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ | ২২:৩২

স্মারক স্বর্ণমুদ্রার দর বাড়িয়ে ১ লাখ ৫ হাজার টাকা নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক। এর আগে গত ২৬ ডিসেম্বর দর নির্ধারণ করা হয় ১ লাখ টাকা। আর গত বছর ৬ দফায় ২৫ হাজার টাকা বাড়ানো হয়। বাড়তি দর কার্যকর হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে। আন্তর্জাতিক ও দেশের বাজারে স্বর্ণের দর বৃদ্ধির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে তিন ধরনের স্মারক স্বর্ণমুদ্রা রয়েছে। প্রতিটি মুদ্রা ২২ ক্যারেট মানের ১০ গ্রাম ওজনের স্বর্ণ দিয়ে তৈরি। এসব মুদ্রা হলো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০-২০২০ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১।

স্বর্ণের বাইরে বর্তমানে রৌপ্য ও নিকেলের স্মারক মুদ্রা রয়েছে ১২ ধরনের। এ ছাড়া বিভিন্ন ধরনের কাগুজে স্মারক নোট রয়েছে। সাধারণভাবে এসব স্মারক মুদ্রা শুধু কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন শাখা অফিস এবং মিরপুরে বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর থেকে কিনতে পাওয়া যায়। বিভিন্ন বিশেষ দিন বা স্থাপনা উপলক্ষে স্মারক মুদ্রা ছাড়া হয়। 

আরও পড়ুন

×