ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

কভিড-১৯ মোকাবেলায় এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২০

কভিড-১৯ মোকাবেলায় এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২০
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২০ | ০৬:২১ | আপডেট: ৩১ মে ২০২০ | ০৭:৫২

এলজি বাংলাদেশের উদ্যোগে শুভ উদ্বোধন হলো এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২০।  রোববার এলজি বাংলাদেশের গুলশান অফিসে এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

২০১৭ সাল থেকে প্রতি বছর এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম আয়োজন করে আসছে এলজি বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় গত ২৭ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই বিষয়ে পোস্ট করে এলজি বাংলাদেশ এর ফলোয়ারদের কাছ থেকে সামাজিক উন্নয়নমূলক পরিকল্পনা জমা দেয়ার জন্য আহ্বান জানায়, বিশেষ করে সেসব প্রকল্প যা বর্তমান কভিড-১৯ পরিস্থিতিতে অসহায় মানুষের সাহায্যার্থে পাশে দাঁড়াবে।

নির্বাচিত প্রকল্পগুলোতে অর্থায়ন করবে এলজি বাংলাদেশ। সকল আবেদনের মধ্যে থেকে এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২০-র প্রথম বিজয়ী হিসেবে নারায়ণগঞ্জ জেলার দক্ষিণ রেলিবাগানের নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন এবং তার "নিম্নবিত্ত ১৭৪টি পরিবারের খাদ্য নিরাপত্তা ও পরিছন্নতা" বিষয়ক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে তাকে ৪ লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হয়।

উক্ত প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ লিটার তেল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ২ পিস সাবান প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন। আরও উপস্থিত ছিলেন কর্পোরেট ব্র্যান্ডিং এর প্রধান হাসান মাহমুদুল সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২০ এর জন্য আরও প্রকল্প গ্রহণ করা হচ্ছে এলজি বাংলাদেশ এর অফিসিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে। প্রকল্পের ধারণাগুলি জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ জুলাই। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×