ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেলো স্কয়ার

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেলো স্কয়ার
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫ | ১৯:২২

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড বা পরিবেশবান্ধব কারখানা পুরস্কার পেয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। প্রসাধনী খাতে এ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। 

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করেছেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ।

প্রতিষ্ঠানটি জানায়, এই স্বীকৃতি শুধুমাত্র একটি পুরস্কার নয়, বরং এটি প্রতিষ্ঠান হিসেবে স্কয়ারের দায়বদ্ধতার প্রতিচ্ছবি। প্রথম থেকেই স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড তাদের কর্মীদের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করেছে। নারী কর্মীদের জন্য রয়েছে ডে-কেয়ার, মাতৃত্বকালীন ছুটি, নিরাপদ যাতায়াত এবং নেতৃত্ব বিকাশের সমান ও পর্যাপ্ত সুযোগ। সবার জন্য রয়েছে গ্রুপ বীমা, স্বাস্থ্যসেবা, খাবারের সুব্যবস্থা, ফেয়ার প্রাইস শপ, শিক্ষাবৃত্তি এবং আরও অনেক সহায়ক ব্যবস্থা।

পরিবেশের প্রতি অঙ্গীকার থেকে স্কয়ার টয়লেট্রিজ নিয়েছে বেশ কিছু টেকসই উদ্যোগ। ২৫ শতাংশ পর্যন্ত প্লাস্টিক ব্যবহার কমানো, সৌরশক্তির ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ এবং দূষণমুক্ত উৎপাদন তার মধ্যে অন্যতম।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড বিশ্বাস করে, একটি সুস্থ পৃথিবী সবার অধিকার। তাই, মানুষ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতা নিয়েই তারা আগামীর পথে অগ্রসর হতে চায়। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×