ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মন্ত্রণালয় পর্যায়ে সরকারি ক্রয় বিষয়ে ধারণার ঘাটতি রয়েছে

মন্ত্রণালয় পর্যায়ে সরকারি ক্রয় বিষয়ে ধারণার ঘাটতি রয়েছে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫ | ০৬:৫৮

| প্রিন্ট সংস্করণ

মন্ত্রণালয় পর্যায়ে সরকারি ক্রয় বিষয়ে এখনও স্পষ্ট ধারণার ঘাটতি রয়েছে। এসব ঘাটতি কাটিয়ে উঠতে পারলে প্রকল্প বাস্তবায়নে আরও অগ্রগতি অর্জন সম্ভব।  মন্ত্রণালয়গুলোকে সরকারি ক্রয় বিষয়ে শক্তিশালী করতে পারলে বিভাগ ও অধিদপ্তরও শক্তিশালী হবে। সচিবদের যদি এ বিষয়ে দক্ষতা থাকে, তাহলে কর্মকর্তাদেরও ধারণা বাড়বে।

সোমবার বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) আয়োজিত সরকারি ক্রয়বিষয়ক এক কর্মশালায় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) নবনিযুক্ত সচিব সিরাজুন নূর চৌধুরী এ কথা বলেন। পিপিআর, ২০২৫-এর আলোকে সরকারি ক্রয় প্রশিক্ষণ কারিকুলাম উন্নয়ন বিষয়ে জাতীয় সরকারি ক্রয় প্রশিক্ষকদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সরকারি ক্রয় বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে সক্ষমতা বাড়ানো এবং উচ্চপদস্থ নীতিনির্ধারণী কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন বক্তারা।
জাতীয় ক্রয় প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, সাবেক সচিব ফারুক হোসেন, পূর্বতন সিপিটিইউর মহাপরিচালক অমূল্য কুমার দেবনাথ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান এবং জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব  মো. আকনুর রহমান।

বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মঈন উদ্দীন আহম্মেদ বলেন, নতুন পিপিআরে জাতীয় ক্রয় প্রশিক্ষকদের স্বীকৃতি দেওয়া হয়েছে এবং দেশে একটি পাবলিক প্রকিউরমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

×