ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

অসুস্থতার গুঞ্জনের মাঝে সালমান খানের রহস্যজনক পোস্ট

অসুস্থতার গুঞ্জনের মাঝে সালমান খানের রহস্যজনক পোস্ট
×

সালমান খান। ছবি: নিউজ১৮

সমকাল ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৬:২৩

বলিউড সুপারস্টার সালমান খানকে ঘিরে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। সম্প্রতি একটি অনুষ্ঠানের ছবি ভাইরাল হওয়ার পর অনেক ভক্তই তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই জল্পনার মধ্যেই নতুন পাঁচটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন এই অভিনেতা।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে সালমানকে খোঁচাখোঁচা দাড়ি ও মাথায় টুপি পরা অবস্থায় দেখা গেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনাদের শরীর কেমন আছে?’

পোস্টটি প্রকাশের পরই ভক্তদের মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। একজন লিখেছেন, ‘ভাই, আমরা তো ভালো আছি, আপনি কেমন আছেন?’ আরেকজনের মন্তব্য, ‘আপনি ভালো থাকলেই আমরা সবাই ভালো থাকব।’ কেউ লিখেছেন, ‘আল্লাহ আপনাকে সবসময় সুস্থ রাখুন।’ আবার একজন ভক্ত বলেন, ‘আপনার নতুন ছবিগুলো দেখে সত্যিই ভয় পেয়েছিলাম। আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদ রাখুন।’

অতীতে সালমান খান বিভিন্ন শারীরিক সমস্যার কথা প্রকাশ্যে জানিয়েছেন। তবে ভাইরাল হওয়া সাম্প্রতিক ভিডিওকে কেন্দ্র করে যে নতুন গুঞ্জন ছড়িয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত তিনি কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি।

বর্তমানে সালমান খানের বয়স ৬০ বছরের বেশি। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয়, ব্যক্তিত্ব ও পর্দা উপস্থিতির মাধ্যমে তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

কাজের ক্ষেত্রে সামনে সালমানকে ‘মাতৃভূমি’ এবং দক্ষিণী প্রযোজনা সংস্থার ‘সিভিসি৬৩’ সিনেমায় দেখা যাবে। এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। এছাড়া ‘মাতৃভূমি’র মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। সূত্র: হিন্দুস্থান টাইমস

আরও পড়ুন

×