বাংলাদেশে সোফি অ্যান্টি-ব্যাকটেরিয়া ন্যাপকিন আনছে ইউনিচার্ম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ | ২১:৫০ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ | ২১:৫০
বাংলাদেশের নারীদের ব্যবহারের জন্য বৈশ্বিক ফেমিনিন কেয়ার বাজারের অন্যতম ব্র্যান্ড ইউনিচার্ম সোফি আন্টি-ব্যাকটেরিয়া স্যানিটারি প্যাড আনছে। এছাড়া বাংলাদেশের মেয়েদের জন্য বিশেষভাবে পরিকল্পিত পিরিয়ড এডুকেশন প্রোগ্রাম- ‘মনের কথা উইথ সোফি’ আনছে তারা।
বৈশ্বিক নারী স্বাস্থ্যের প্রতি প্রতিশ্রুতি আরও শক্তিশালী করে ইউনিচার্ম গ্রুপ বাংলাদেশে প্রথমবারের মতো স্থানীয়ভাবে উৎপাদিত নতুন স্যানিটারি ন্যাপকিন সোফি আন্টি-ব্যাকটেরিয়া বাজারে আনতে যাচ্ছে।
জানা যায়, বাংলাদেশের নারীদের চাহিদা অনুযায়ী বিশেষভাবে তৈরি এ পণ্যটি দেশের নিজস্ব কারখানায় উৎপাদন করা হবে। স্থানীয় উৎপাদনের মাধ্যমে ইউনিচার্ম প্রতিশ্রুতি দিচ্ছে আরও বেশি ভোক্তার কাছে ধারাবাহিকভাবে উচ্চমানের, নিরাপদ ও নির্ভরযোগ্য পণ্য পৌঁছে দেওয়ার। পিরিয়ডের প্রতিটি দিনে নারীদের আরাম, পরিচ্ছন্নতা ও আত্মবিশ্বাস নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
পিরিয়ড এডুকেশন নিয়ে ইউনিচার্ম এর বৈশ্বিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার বাংলাদেশেও শুরু হচ্ছে বড় পরিসরের উদ্যোগ। নারীর শরীর, পিরিয়ড সম্পর্কে সঠিক জ্ঞান, কিভাবে পিরিয়ড সামলাতে হয়, এবং সঠিক পণ্য নির্বাচন—এসব বিষয়ে ১০ লাখ মেয়েদের কাছে পৌঁছাতে ডিজিটাল মিডিয়ার পাশাপাশি স্কুল পর্যায়ের মুখোমুখি সেশনও থাকবে।
প্রোগ্রামটি ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হবে সোফির সোশ্যাল মিডিয়া পেজে অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে। বাংলাদেশের গাইনি বিশেষজ্ঞদের নিয়ে ফেসবুক লাইভ সেশনসহ বিভিন্ন ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে সঠিক তথ্য দেশের নানা প্রান্তে পৌঁছে দেওয়া হবে। পরবর্তীতে ঢাকা শহরের বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে সরাসরি শিক্ষামূলক সেশন চালু হবে, যেখানে মেয়েরা বাস্তবমুখী জ্ঞান ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পারবে।
এ উদ্যোগকে আরও শক্তিশালী করতে বাংলাদেশে সোফির অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে অভিনেত্রী তানজিম সায়ারা তোটিনিকে ঘোষণা করা হয়েছে।
ইউনিচার্ম করপোরেশন ও ম্যানেজিং ডিরেক্টর, ইউনিচার্ম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের করপোরেট অফিসার ইউজির ইকেদা সান বলেন, জাপানে জন্ম নেওয়া এবং বিশ্বজুড়ে কোটি নারীর ভালোবাসায় সমৃদ্ধ সোফি ব্র্যান্ডের সেরা নারীর স্বাস্থ্যের পণ্য বাংলাদেশে উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।
ইউনিচার্ম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সেলস সিনিয়র ডিরেক্টর অশীষ কুমার ভার্মা বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড সোফিকে বাংলাদেশে স্থানীয় উৎপাদনের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করতে পারছি। আমাদের মূল্যবান ডিস্ট্রিবিউশন ও হোলসেল পার্টনাররা- যাদের সঙ্গে বহু বছরের আস্থার সম্পর্ক রয়েছে- বাংলাদেশের প্রতিটি নারীর কাছে সোফি আন্টি-ব্যাকটেরিয়া পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংবাদ বিজ্ঞপ্তি
