ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাউবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

বাউবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫ | ১৯:৫৫

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

দিনের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে গাজীপুর ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

পরে সকাল ৮টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পার্ঘ্য অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আনিছুর রহমানসহ বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতির গৌরবের অনন্য শিখর। জাতির সূর্যসন্তানদের আত্মত্যাগ, অদম্য সাহস ও রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি লাল-সবুজের পতাকা ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বিজয় শুধু ভূখণ্ডের নয়—এটি মর্যাদা, মানবিক মূল্যবোধ ও স্বাধীন স্বপ্নের বিজয়। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নই শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই নতুন প্রজন্মকে সাম্য, ন্যায় ও অগ্রগতির বাংলাদেশ উপহার দিতে পারে।

সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×