ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইডরা ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছে ১৩ বীমা কোম্পানি

ইডরা ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছে ১৩ বীমা কোম্পানি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬ | ০৭:৫৮

| প্রিন্ট সংস্করণ

ইডরা ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছে ১৩টি বীমা কোম্পানি। দেশের বীমা কোম্পানিগুলোর সার্বিক সুশাসনের বিষয় পর্যালোচনা করে বিভিন্ন সূচকে ভালো অবস্থানে থাকা প্রতিষ্ঠানগুলোকে এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইডরা)।

গত রোববার ইডরার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বীমা খাতে ইতিবাচক ইমেজ প্রতিষ্ঠা, জনসাধারণের আস্থা ফিরিয়ে আনা ও ভালো কোম্পানিগুলোর কাজের মূল্যায়ন করার জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সভায় ইডরা ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়। এর আলোকে লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর মধ্য থেকে সার্বিক সুশাসন পর্যালোচনা করে বিভিন্ন সূচকে অসাধারণ পারফরম্যান্স করায় প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারী বীমাকারী কোম্পানি নির্বাচন করা হয়েছে।

নন-লাইফ বা সাধারণ বীমা ক্যাটেগরিতে প্রথম পুরস্কার পাচ্ছে প্রগতি ইন্স্যুরেন্স। ইডরার বিবেচনায় দ্বিতীয় স্থান অর্জন করেছে সাধারণ বীমা করপোরেশন। তৃতীয় হয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স। চতুর্থ পুরস্কার পাচ্ছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। যৌথভাবে পঞ্চম পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, সেনা ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি।
লাইফ বা জীবন বীমা ক্যাটেগরিতে প্রথম স্থান অর্জন করেছে মেটলাইফ। দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। তৃতীয় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও চতুর্থ জীবন বীমা করপোরেশন। যৌথভাবে পঞ্চম স্থান অধিকার করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স।

আরও পড়ুন

×