ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আয়কর গোয়েন্দার উদঘাটন: ফাঁকি দেওয়া ২০.২৭ কোটি টাকা কোষাগারে জমা 

আয়কর গোয়েন্দার উদঘাটন: ফাঁকি দেওয়া ২০.২৭ কোটি টাকা কোষাগারে জমা 
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৪৮

নতুন সরকারের কর্মদিবসের প্রথমদিনে ফাঁকি দেওয়া আয়করের ২০ কোটি ২৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন সংস্থা আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। বুধবার আইটিআইআইইউ সূত্রে এ তথ্য জানা গেছে।  

সূত্র জানায়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন আয়কর বর্ষে এসব আয়কর ফাঁকি দিয়েছিল। আইটিআইআইইউর তদন্তে এসব আয়কর ফাঁকি উদঘাটন করে করদাতাদের কাছ থেকে তা আদায় করা হয়েছে। আজ এই অর্থ এ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে আইটিআইআইইউর কমিশনার মোহাম্মদ আব্দুর রকিব সমকালকে বলেন, ‘আয়কর ফাঁকি উদঘাটনে নিয়মিত কাজ করছেন কর্মকর্তারা। নতুন সরকারের হাতকে শক্তিশালী করতে আইটিআইআইইউর কার্যক্রম আরও বেগবান হবে। ফাঁকি দেওয়া আয়কর আদায় করতে পারলে কর ফাঁকির সংস্কৃতি থেকে করদাতারা বের হয়ে আসবেন বলে প্রত্যাশা করি।’ 

আরও পড়ুন

×