ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নতুন সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি ফিকির

নতুন সরকারকে  সহযোগিতার  প্রতিশ্রুতি ফিকির
×

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৫৩

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর নেতৃত্বাধীন মন্ত্রিসভা এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-ফিকি। চেম্বার আশা প্রকাশ করেছে, জনগণের সমর্থনে গঠিত নতুন সরকার জাতীয় অগ্রগতির জন্য যেসব লক্ষ্য নিয়েছে, তা যথাসময়ে কার্যকর পদক্ষেপে রূপ নেবে– যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলবে। সংগঠনটি গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, বিদেশি বিনিয়োগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ফিকি সরকারকে সহায়তা করতে সর্বদা প্রস্তুত। ফিকির সভাপতি রূপালী হক চৌধুরী বলেন, ‘দেশকে সামনে এগিয়ে নিতে আমরা সরকারের সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।’

আরও পড়ুন

×