ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈদ ও গ্রীষ্ম সামনে রেখে ৭ শতাধিক আউটলেটে প্রস্তুত ওয়ালটন প্লাজা

ঈদ ও গ্রীষ্ম সামনে রেখে ৭ শতাধিক আউটলেটে প্রস্তুত ওয়ালটন প্লাজা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬ | ২২:৩১ | আপডেট: ২৪ মে ২০২৬ | ২২:৪২

আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন চাহিদাকে সামনে রেখে দেশজুড়ে ৭ শতাধিক আউটলেটে ইলেকট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত হয়েছে ওয়ালটন প্লাজা। গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার, সহজ কিস্তি সুবিধা এবং বিক্রয়োত্তর সেবা চালু রেখেছে প্রতিষ্ঠানটি।

ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান বলেন, ‘গ্রীষ্মকালে এবং ঈদের আগে গ্রাহকদের চাহিদা মেটাতে দেশব্যাপী আমাদের আউটলেটগুলো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে পুরোপুরি প্রস্তুত।’

তিনি বলেন, ‘উৎসবের এই কেনাকাটার মৌসুমে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশজুড়ে ৭০০-এর বেশি ওয়ালটন প্লাজা আউটলেটে এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, রিচার্জেবল ফ্যান, টেলিভিশন, ওয়াশিং মেশিন, রান্নাঘরের সরঞ্জাম, স্মার্টফোন, ল্যাপটপ, হোম ও ইলেকট্রিক্যাল সরঞ্জাম এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস মজুত করা হয়েছে।’

রায়হান আরও বলেন, ‘দেশব্যাপী ওয়ালটন প্লাজা আউটলেটগুলো থেকে পণ্য কেনার সময় গ্রাহকরা আকর্ষণীয় অফার এবং দেশব্যাপী বিক্রয়োত্তর সেবা উপভোগ করতে পারবেন। এই ঈদে আমাদের গ্রাহকদের জন্য একটি সন্তোষজনক কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা সেরা পণ্য, প্রতিযোগিতামূলক মূল্য এবং নির্ভরযোগ্য সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ওয়ালটন প্লাজায় নগদের পাশাপাশি সহজ শর্তে কিস্তি ও বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধায় পণ্য বিক্রয় করে থাকে।’

ওয়ালটন প্লাজার পক্ষ থেকে কিস্তিতে পণ্য ক্রয়কারী গ্রাহকদের জন্য বিশেষ “সুরক্ষা কার্ড” দেওয়া হচ্ছে। এই কার্ডের মাধ্যমে দেশের বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও রেস্তোরাঁয় বিশেষ ছাড় ও সেবা পাওয়া যাবে। এছাড়া কিস্তি ক্রেতা সুরক্ষা নীতির আওতায় গ্রাহক বা তার পরিবারের সদস্যের মৃত্যু হলে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

প্রতিষ্ঠানটির নিজস্ব টেলিমেডিসিন সেবার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শও পাচ্ছেন গ্রাহকরা। সারাদেশের প্লাজাগুলোতে কর্মরত ৭ শতাধিক হ্যাপিনেস ও হেলথ কেয়ার অফিসারদের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও সারা দেশের বিভিন্ন প্লাজার নিজস্ব উদ্যোগে বছর জুড়ে পরিচালিত হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন সেবামুলক কার্যক্রম। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×