ইলেক্ট্রোমার্ট ও ডিএমডি-সিইও নুরুল আফছার পেলেন কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:২৪
বাংলাদেশে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইলেক্ট্রোমার্ট এবং প্রতিষ্ঠানটির ডিএমডি ও সিইও মো. নুরুল আফছার ‘চতুর্থ কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬’-এ চারটি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন।
ইলেক্ট্রোমার্টকে ‘কনজিউমার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ এবং ‘এক্সিলেন্স ইন কনজিউমার ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারিং অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়েছে।
অন্যদিকে, ব্যবসায়িক উৎকর্ষ এবং কমনওয়েলথ অঞ্চলে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গ্রুপটির ডিএমডি ও সিইও মো. নুরুল আফছার পেয়েছেন ‘কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড-২০২৬’ এবং ‘কমনওয়েলথ কর্পোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬’।
সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনের মিলেনিয়াম গ্লুস্টার হোটেল লন্ডন কেনসিংটনের কনজারভেটরি রুমে আয়োজিত অনুষ্ঠানে এসব পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী, কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে কেনিয়ার হাইকমিশনার, লেসোথোর হাইকমিশনার এবং লন্ডনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা মো. নুরুল আফছারের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন।
কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, পেশাগত উৎকর্ষ এবং কমনওয়েলথ কমিউনিটিতে অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিয়ে থাকে।
বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পে অবদান, পরিবেশগত টেকসই উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা, স্টেকহোল্ডারদের স্বার্থের মধ্যে সমন্বয়, ব্র্যান্ড ইক্যুইটি বৃদ্ধি এবং আর্থিক কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ইলেক্ট্রোমার্টকে পুরস্কার দুটি দেওয়া হয়। প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রমে পরিবেশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
বিশ্বের ১৮০টিরও বেশি দেশে সমাদৃত কনকা ও গ্রী ব্র্যান্ড ইলেক্ট্রোমার্ট গ্রুপের হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করে। গ্রাহকদের আস্থা, বিশ্বমানের পণ্য ও ধারাবাহিক চাহিদার ফলে কনকা ও গ্রী ব্র্যান্ডের পণ্য ইলেক্ট্রোমার্টকে ট্রেডিং ব্যবসা থেকে উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হতে সহায়তা করেছে।
২০১৮ সাল থেকে গ্রুপটি চীনের শীর্ষস্থানীয় দুটি গ্লোবাল ব্র্যান্ড কনকা ও গ্রী এবং নিজস্ব ব্র্যান্ড হাইকোর ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য নারায়ণগঞ্জে স্থাপিত কারখানায় উৎপাদন করছে। চীনের সঙ্গে যৌথ প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন পণ্য বাজারে সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।
কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের পণ্যের গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা ও সাশ্রয়ী মূল্যের কারণে গ্রাহকদের মধ্যে এসব পণ্যের চাহিদা রয়েছে বলে জানিয়েছে ইলেক্ট্রোমার্ট।
কনকা ব্র্যান্ডের পণ্যের মধ্যে রয়েছে রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, প্রেসার কুকার, রাইস কুকার ও ইলেকট্রিক আয়রন। অন্যদিকে গ্রী ব্র্যান্ডের পণ্যের মধ্যে রয়েছে সিলিং, ওয়াল, ক্যাসেট, ভিআরএফ, ডাক্টেড ও চিলার এয়ার কন্ডিশনার, পোর্টেবল এসি, এয়ার পিউরিফায়ার, ডিহিউমিডিফায়ার, এয়ার কুলার, এয়ার সার্কুলেটর ফ্যান ও এয়ার কার্টেন।
ইলেক্ট্রোমার্ট গ্রুপের ডিএমডি ও সিইও মো. নুরুল আফছার বলেন, ‘প্রতিটি স্বীকৃতিই নতুন দায়বদ্ধতা সৃষ্টি করে। এসব অর্জন আমাদের আগামীর পথচলায় আরও দায়িত্বশীল হতে এবং কাজের অনুপ্রেরণা জোগাবে। গ্রাহক, শুভানুধ্যায়ী, ক্রেতা ও ভোক্তাদের অবিচল আস্থা, অফুরন্ত ভালোবাসা ও নির্ভরতার প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ।’ সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- অ্যাওয়ার্ড