ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ব্যাংকের কর্মসূচি

প্রতি উপজেলা থেকে ১০ উদ্যোক্তা পাবেন ঋণ ও অনুদান

প্রতি উপজেলা থেকে  ১০ উদ্যোক্তা পাবেন  ঋণ ও অনুদান
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৫

| প্রিন্ট সংস্করণ

দেশের প্রতিটি উপজেলা থেকে অন্তত ১০ জন করে উদ্যোক্তাকে অর্থায়ন ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক। উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিনা জামানতে ঋণের এ কর্মসূচি নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৮ জেলার ৬৪ উপজেলা থেকে আবেদন চাওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব উপজেলা এ কর্মসূচির আওতায় আসবে।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদ সম্মেলনে এ তহবিলের বিস্তারিত তুলে ধরেন। উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির আওতায় এ অর্থায়ন ও অনুদান দেওয়া হবে। বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলেই এ তহবিলের জন্য আবেদন করা যাবে। প্রথম ধাপে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনার ৬৪টি উপজেলার বাসিন্দারা ১৭ সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।
উদ্যোক্তা প্রকৃত চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন পাবেন। এর অর্ধেক দেওয়া হবে ঋণ হিসেবে। ঋণের ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে সুদহার হবে সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ। নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অর্থ সুদবিহীন ঋণে রূপান্তরিত হবে। সে ক্ষেত্রে ঋণ হিসাবটি প্রচলিত নিয়মে খেলাপি হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন

×