ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মিলানে প্রদর্শনীতে বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠান

মিলানে প্রদর্শনীতে বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠান
×

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪৬ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫৮

| প্রিন্ট সংস্করণ

ইতালির মিলানে ইউরোপের অন্যতম বৃহত্তম ‘রেডি টু শো’ প্রদর্শনীতে রপ্তানি সক্ষমতা তুলে ধরছে বাংলাদেশ। তৈরি পোশাক, বস্ত্র ও চামড়াপণ্য খাতের ১৪টি প্রতিষ্ঠান এতে নিজেদের পণ্য প্রদর্শন করছে।

তিন দিনের প্রদর্শনী গতকাল শনিবার শুরু হয়েছে। প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি, রোমে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস  বাংলাদেশের উদ্যোক্তাদের আর্থিক ও কারিগরি সব ধরনের সহযোগিতা দিচ্ছে। 

ইপিবির এক বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে রাইনো অ্যাপারেলস, ফোকাস অ্যাপারেলস বিডি, মাসকম কম্পোজিট, নাইস কম্পোজিট টেক্সটাইল, ইকো হিলিং অ্যাকসেসরিজ, আহাভা কম্পোজিট, স্পার্টান ফ্যাশন, ঐলি ফ্যাশন।

এ ছাড়া রয়েছে মেসার্স হাওলাদার ট্রেডিং, ডে ফ্যাশন, নিটেক্সপো ইন্টারন্যাশনাল, এশিয়া প্যাসিফিক জোন, চিটাগং ফোর ব্রাদার্স অ্যাপারেলস ও সিম ফেব্রিকস । 

আরও পড়ুন

×