দুই যুগের পথচলায় নির্মাণশিল্পে আস্থার নাম আকিজ সিমেন্ট
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১৩:২৫
গুণগত মান, আধুনিক প্রযুক্তি ও ধারাবাহিক উদ্ভাবনের মাধ্যমে দেশের সিমেন্টশিল্পে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে আকিজ সিমেন্ট। ২০০২ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি দুই দশকের বেশি সময় ধরে দেশের অবকাঠামো ও নির্মাণশিল্পের অগ্রযাত্রায় ভূমিকা রেখে চলেছে। প্রযুক্তির আধুনিকায়ন, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং গ্রাহকের আস্থা অর্জনকে গুরুত্ব দিয়ে দুই যুগের পথচলা পূর্ণ করেছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের নির্মাণশিল্পের বিকাশের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে সিমেন্টশিল্পের অগ্রযাত্রা। সময়ের সঙ্গে অবকাঠামো নির্মাণ, আবাসন, শিল্পকারখানা ও বড় উন্নয়ন প্রকল্পের চাহিদা বেড়েছে। এই পরিবর্তনশীল শিল্পে গুণগত মান, প্রযুক্তিগত উৎকর্ষ ও গ্রাহকের আস্থা ধরে রেখে নিজেদের অবস্থান তৈরি করেছে আকিজ সিমেন্ট।
প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ২০০২ সালে। প্রতিষ্ঠাতা শিল্পোদ্যোক্তা শেখ আকিজ উদ্দিনের দূরদর্শী উদ্যোগে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি শুরু থেকেই পণ্যের গুণগত মান ও আধুনিক উৎপাদনপ্রযুক্তির ওপর গুরুত্ব দিয়ে আসছে। সময়ের সঙ্গে উৎপাদনব্যবস্থা, প্রযুক্তি ও বাজারজাতকরণ কার্যক্রমে এসেছে নানা পরিবর্তন। বর্তমানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিনের নেতৃত্বে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।
স্বপ্ন থেকে শিল্পপ্রতিষ্ঠান
দেশের নির্মাণশিল্পে আন্তর্জাতিক মানের সিমেন্ট সরবরাহের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে আকিজ সিমেন্ট। প্রতিষ্ঠার শুরু থেকেই উৎপাদনপ্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পণ্যের মান নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উৎপাদনপ্রযুক্তির ধারাবাহিক আধুনিকায়ন। শুরুতে বল মিল প্রযুক্তির মাধ্যমে উৎপাদন কার্যক্রম পরিচালিত হলেও পরবর্তী সময়ে যুক্ত হয় ভার্টিক্যাল রোলার মিল (ভিআরএম) প্রযুক্তি। ২০০৫ সালে জার্মান প্রযুক্তির ভিআরএম স্থাপনের মাধ্যমে উৎপাদনপ্রক্রিয়ায় আধুনিকায়নের নতুন ধাপ শুরু হয়। পরে ২০১৮ সালে ডেনমার্কের এফএল স্মিথের আরও উন্নত প্রযুক্তি যুক্ত করা হয় উৎপাদনব্যবস্থায়।
প্রযুক্তিগত এসব পরিবর্তনের ফলে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পণ্যের গুণগত মান, উৎপাদন দক্ষতা ও ধারাবাহিকতা নিশ্চিত করা সহজ হয়েছে। আধুনিক যন্ত্রপাতি ও উন্নত উৎপাদনপ্রক্রিয়ার সমন্বয়ে প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে প্রতিষ্ঠানটি।
আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডের ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী বলেন, সিমেন্টশিল্পে দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য শুধু উৎপাদন সক্ষমতা বাড়ানো যথেষ্ট নয়। পণ্যের গুণগত মান, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং গ্রাহকের আস্থা অর্জন সমান গুরুত্বপূর্ণ। আকিজ সিমেন্ট শুরু থেকেই এসব বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করছে। দুই যুগের পথচলায় গ্রাহকদের আস্থা অর্জনই তাদের সবচেয়ে বড় অর্জন।
গুণগত মানে আপসহীনতা
সিমেন্ট নির্মাণশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ। একটি ভবন কিংবা অবকাঠামোর স্থায়িত্ব ও নিরাপত্তা অনেকাংশেই নির্ভর করে ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মানের ওপর। এ কারণে সিমেন্ট উৎপাদনে কাঁচামাল নির্বাচন থেকে শুরু করে চূড়ান্ত পণ্য বাজারজাত করা পর্যন্ত প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ।
আকিজ সিমেন্ট উৎপাদনের বিভিন্ন পর্যায়ে মান নিয়ন্ত্রণ ও পরীক্ষার ওপর গুরুত্ব দিয়ে থাকে। আধুনিক পরীক্ষাগার, প্রযুক্তিনির্ভর উৎপাদনপ্রক্রিয়া এবং নিয়মিত মান যাচাইয়ের মাধ্যমে পণ্যের নির্ধারিত বৈশিষ্ট্য বজায় রাখার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির লক্ষ্য শুধু বাজারে পণ্য সরবরাহ করা নয়; বরং নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার, নির্মাতা ও সাধারণ গ্রাহকদের কাছে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।
আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান বলেন, আকিজ সিমেন্টের দুই যুগের পথচলা মূলত গ্রাহকের আস্থা অর্জন এবং তা ধরে রাখার ধারাবাহিক প্রচেষ্টার গল্প। বাংলাদেশের নির্মাণশিল্প দ্রুত পরিবর্তিত হচ্ছে। একই সঙ্গে গ্রাহকের চাহিদা ও প্রত্যাশাও বাড়ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পণ্যের মান, প্রযুক্তি ও সেবার ক্ষেত্রে নিজেদের আরও এগিয়ে নেওয়াই তাদের লক্ষ্য।
প্রতিযোগিতার বাজারে নিজস্ব অবস্থান
বাংলাদেশের সিমেন্টশিল্পে বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তীব্র প্রতিযোগিতা রয়েছে। উৎপাদন সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য, মূল্য, পরিবেশক নেটওয়ার্ক ও গ্রাহকসেবার মতো বিষয়গুলো বাজার প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এমন প্রতিযোগিতামূলক পরিবেশে গুণগত মান ও ব্র্যান্ডের গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দিয়ে নিজেদের অবস্থান তৈরি করেছে আকিজ সিমেন্ট। বিশেষ করে প্রিমিয়াম সিমেন্টের বাজারে প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, পণ্যের মান এবং বাজারের চাহিদা অনুযায়ী কার্যক্রম পরিচালনার মাধ্যমে গ্রাহকদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
এ ক্ষেত্রে পরিবেশক ও বিক্রয় নেটওয়ার্কও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য সরবরাহ, পরিবেশকদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং গ্রাহকদের কাছে পণ্যের বৈশিষ্ট্য তুলে ধরার মাধ্যমে বাজার সম্প্রসারণে কাজ করছে আকিজ সিমেন্ট।
প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং সুব্রত কুমার সিংহ বলেন, সিমেন্টের বাজারে গ্রাহকের আস্থা অর্জন করতে হলে পণ্যের মানের পাশাপাশি তাঁদের প্রয়োজন ও প্রত্যাশা বুঝতে হয়। বাজারের পরিবর্তন, নির্মাণপ্রযুক্তির অগ্রগতি এবং গ্রাহকের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে তাঁরা বিপণন কার্যক্রম পরিচালনা করেন। আকিজ সিমেন্টকে আরও নির্ভরযোগ্য ও মানসম্পন্ন ব্র্যান্ড হিসেবে শক্তিশালী করাই তাঁদের লক্ষ্য।
পরিবেশ ও দায়িত্বশীল উৎপাদন
আধুনিক শিল্পায়নের অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচনা এখন পরিবেশ সুরক্ষা। বিশেষ করে সিমেন্টশিল্পে উৎপাদনপ্রক্রিয়ার পরিবেশগত প্রভাব নিয়ন্ত্রণ, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং ধুলা ও নির্গমন ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আকিজ সিমেন্ট উৎপাদনপ্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিবেশগত প্রভাব কমানো ও উৎপাদন দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আসছে। উন্নত যন্ত্রপাতি, ধুলা নিয়ন্ত্রণব্যবস্থা এবং উৎপাদনপ্রক্রিয়ার ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে দায়িত্বশীল শিল্পপ্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রচেষ্টা রয়েছে প্রতিষ্ঠানটির।
একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা, কর্মপরিবেশের উন্নয়ন এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখাকেও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অগ্রযাত্রার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সামনে আরও বড় হওয়ার প্রত্যাশা
দুই যুগের অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের বাজারের জন্য নিজেদের প্রস্তুত করছে আকিজ সিমেন্ট। দেশের অবকাঠামো, আবাসন ও শিল্প খাতের বিকাশের সঙ্গে সিমেন্টের চাহিদা এবং গ্রাহকের প্রত্যাশায় পরিবর্তন আসছে। এসব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে উৎপাদনপ্রযুক্তির আধুনিকায়ন, পণ্যের মানোন্নয়ন, বাজার সম্প্রসারণ ও গ্রাহকসেবায় আরও গুরুত্ব দিতে চায় প্রতিষ্ঠানটি।
একই সঙ্গে আন্তর্জাতিক মান ও প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদনব্যবস্থাকে আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক করে তোলার পরিকল্পনাও রয়েছে।
সব মিলিয়ে আকিজ সিমেন্টের দুই যুগের পথচলা কেবল একটি প্রতিষ্ঠানের দীর্ঘ সময়ের ব্যবসায়িক যাত্রা নয়; বরং বাংলাদেশের নির্মাণশিল্পের পরিবর্তন ও বিকাশের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলার একটি অধ্যায়। গুণগত মান, প্রযুক্তির ব্যবহার ও গ্রাহকের আস্থাকে ভিত্তি করে আগামী দিনেও দেশের নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
- বিষয় :
- আকিজ সিমেন্ট