পণ্য পরিবহনে জিম এন্টারপ্রাইজের সেবা নিচ্ছে কেএসআরএম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০ | ০৮:১৯ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ | ০৯:০৮
এন্টারপ্রাইজ পরিবহন সেবা নিতে সম্প্রতি ট্রাক ভাড়ার অনলাইন প্ল্যাটফর্ম জিম ডিজিটাল ট্রাকের সঙ্গে যুক্ত হয়েছে দেশের অন্যতম ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান কবির স্টিল রি-রোলিং মিলস (কেএসআরএম)।
চট্টগ্রামের আগ্রাবাদে কেএসআরএম প্রধান কার্যালয়ে ইযোগাযোগ লিমিটেডের সঙ্গে কেএসআরএমের এ বিষয়ে একটি চুক্তি হয়। কেএসআরএমের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সেলিম উদ্দিন ও ইযোগাযোগের পক্ষে জেনারেল ম্যানেজার, সেলস মারুফ মিজান চুক্তিতে সই করেন।
এ সময় উপস্থিত ছিলেন জিম ডিজিটাল ট্রাক তথা ইযোগাযোগ লিমিটেডের পক্ষে সৈয়দ মোরশেদুল ইসলাম, ম্যানেজার (পার্টনার অ্যাকুইজিশন); আঁখি আলমগীর, কি একাউন্ট ম্যানেজার এবং কেএসআরএমের পক্ষে মোহাম্মদ জসিম উদ্দিন, জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস); সৈয়দ নজরুল ইসলাম, জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) ও মো. বেলাল হোসেন চৌধুরী, সিনিয়র ম্যানেজার (সেলস অডিট)।
চুক্তির আওতায় চট্টগ্রামে কেএসআরএমের কারখানা ও নারায়ণগঞ্জে ওয়্যারহাউজ থেকে পণ্য সারা দেশে; প্রধানত উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে পরিবহন করবে জিম।
চুক্তি প্রসঙ্গে ইযোগাযোগ লিমিটেডের মারুফ মিজান বলেন, 'গুডস ইন মোশন (জিম) খুব স্বল্প সময়ে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। কেএসআরএমকে পাশে পেয়ে আমরা আনন্দিত। আশা করছি স্বচ্ছ, সুলভ ও প্রযুক্তিনির্ভর পণ্য পরিবহনের আধুনিক এই সেবার মাধ্যমে আমরা তাদের আস্থাও অর্জন করতে পারব।'
উল্লেখ্য, 'পণ্য পরিবহনে প্রযুক্তি' স্লোগান নিয়ে বাজারে আসার পরপরই বিশ্বমানের সেবা ও নিরাপদ পরিবহন নিশ্চিত করে জিম। ডিজিটাল ট্রাক অ্যাপটি ব্যবহারকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। বর্তমানে এক লাখ টনেরও বেশি ধারণক্ষমতা নিয়ে সারা বাংলাদেশে জিমের নিবন্ধিত প্রায় ১২ হাজার ট্রাক রয়েছে। দেশে প্রচলিত সব ধরনের ট্রাক পাওয়া যাবে জিম অ্যাপে। বিভিন্ন ধারণক্ষমতার ট্রাকগুলো প্রতিনিয়ত পণ্য নিয়ে ছুটে চলেছে দেশের বিভিন্ন প্রান্তে। জিমের সকল গ্রাহক এবং ট্রাক মালিক/চালক ভেরিফাইড হওয়ার কারণে পণ্য পরিবহন নিয়ে উভয় পক্ষই থাকেন নিশ্চিন্ত। একজন কাস্টমার জিমে ট্রিপ তৈরি করা মাত্রই বিভিন্ন ট্রাক মালিক কিংবা চালক সেই ট্রিপটির জন্য বিড করেন। গ্রাহক পছন্দের বিড বাছাই করলে ট্রাক চলে আসে তার দোরগোড়ায়। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- কেএসআরএম
