ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

স্মারক রৌপ্য মুুদ্রার দাম পুনর্নির্ধারণ

স্মারক রৌপ্য মুুদ্রার দাম পুনর্নির্ধারণ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ০৩:৫৯ | আপডেট: ০৭ মার্চ ২০২১ | ০১:৫৪

বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত ৯টি স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়ানো হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম পুনর্নির্ধারণের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে রৌপ্যের মূল্য বৃদ্ধিজনিত কারণে বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত নিম্নোক্ত স্মারক রৌপ্য মুদ্রাগুলোর প্রতিটির বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হলো। পুনর্নিধারিত এই মূল্য অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তীতে ১০ টাকা মূল্যমানের (৯২৫ ফাইন সিলভার) ৩১ দশমিক ৪৭ গ্রাম ওজনের মুদ্রার দাম ৩ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের ২০ টাকা মূল্যমানের (ফাইন সিলভার ৯০% নিকেল ১০%) ৩০ গ্রাম ওজনের মুদ্রার দাম ৩ হাজার থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা করা হয়েছে।

বাংলাদেশের ৪০তম বিজয়বার্ষিকীর ১০ টাকা মূল্যমানের (৯৯৯ ফাইন সিলভার) ২৫ গ্রাম ওজনের মুদ্রার দাম ৩ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা করা হয়েছে

‘বিদ্রোহী’ কবিতার ৯০ বছরে ১০ টাকা মূল্যমানের (৯৯৯ ফাইন সিলভার) ২৫ গ্রাম ওজনের মুদ্রার দাম ৩ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা করা হয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী ১০ টাকা মূল্যমানের (৯৯৯ ফাইন সিলভার) ২১ দশমিক ১০ গ্রাম ওজনের মুদ্রার দাম ৩ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা করা হয়েছে।

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ১০ টাকা মূল্যমানের (ফাইন সিলভার ৯০% নিকেল ১০%) ৩০ গ্রাম ওজনের মুদ্রার দাম ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ ১০০ টাকা মূল্যমানের (৯৯৯ ফাইন সিলভার) ২২ গ্রাম ওজনের মুদ্রার দাম ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা করা হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের ১০০ টাকা মূল্যমানের (৯২৫ ফাইন সিলভার) ৩০ গ্রাম ওজনের মুদ্রার দাম ৩ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা করা হয়েছে।

আরও পড়ুন

×