ওয়ালটনের ‘নাইট অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড পেলেন উদয় হাকিম
উদয় হাকিমের হাতে ‘নাইট অব দ্য ইয়ার ২০১৯’ অ্যাওয়ার্ড তুলে দেয়া হচ্ছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ০৬:৪৮ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ | ০৬:৫১
‘নাইট অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম। ২০১৯ সালে ওয়ালটনের মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ে বিশেষ অবদান রাখায় এ পুরস্কার পান তিনি।
মঙ্গলবার রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিসে উদয় হাকিমের হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানটির পরিচালকরা।
উদয় হাকিম ১৯৭৫ সালের ২৫ মার্চ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বর্ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স পাস করে তিনি দৈনিক প্রথম আলো, আমার দেশ, কালের কণ্ঠ, চ্যানেল আই ও সিএসবি টেলিভিশনে ১২ বছর সাংবাদিকতা করেছেন।
২০১০ সালে তিনি দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনে যোগদান করেন। গত বছরের জানুয়ারিতে ওয়ালটনের ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে পদন্নোতি পান তিনি।
