অন্যদৃষ্টি
কাকস্য পরিবেদনা
×
জাঁ-নেসার ওসমান
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২ | ১২:০০
না। কারও বিরুদ্ধে নালিশ নয়। নয় কোনো ফরিয়াদ বা শিকায়েত। শুধু বড় বেদনার সঙ্গে বলতে হচ্ছে, বাংলাদেশের এই বিজয়ের সুবর্ণজয়ন্তী আর কখনও ফেরত আসবে!! আর কখনও ফেরত আসবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী?
সুবর্ণজয়ন্তীতে দেশব্যাপী একযোগে আয়োজিত শপথ অনুষ্ঠানের মূল পোডিয়াম বা মঞ্চে বানান ভুল!!
'মুজিববর্ষ না হয়ে হয়েছে মুজিবর্ষ'
না; কোনো অনুযোগ নয়। নয় কোনো দোষারোপ। খালি কষ্ট লাগে, আর কোনোদিন কি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ফিরে পাব? ফিরে পাব বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী?
শুধু আমাদের বেলায় কেন এমন হয়? কেন এমন হবে? দেশে কি যোগ্য লোকের অভাব পড়েছে? ঠিক কাজটি করার জন্য ঠিক লোক কি নেই? বাংলাদেশের স্বাধীনতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মহান পুরুষ হয়তো আর হাজার বছরেও জন্মাবে না। কিন্তু একটা সুবর্ণজয়ন্তী সুষ্ঠুরূপে পরিচালনার জন্য ইভেন্ট ম্যানেজমেন্টের লোকের জন্য কি হাজার বছর অপেক্ষা করতে হবে!
এ কোন বালখিল্যতা; ইভেন্ট ম্যানেজমেন্টের সুষ্ঠু পরিচালকের জন্য হাজার বছর অপেক্ষা
করতে হবে! এই তো সেদিন স্বর্ণ ব্যবসায়ী বন্ধুর ছেলের বিয়েতে ভারত মানে মুম্বাই থেকে ইভেন্ট ম্যানেজমেন্টের দল এনে সুষ্ঠুভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করল। কোথাও কোনো প্রবলেম
তো দেখিনি।
সারাজীবন শুনেছি, আয়োজকরা বলেছেন, বাজেটের স্বল্পতার জন্য অনুষ্ঠানটা মনের মতো করতে পারলাম না। আর এখানে যখন টাকার কোনো কমতি নেই, বাজেটের নেই স্বল্পতা; সেখানে কেবল যোগ্য লোকের অভাবে সারা জাতির কাছে নিজেদের ছোট করতে হলো।
এই নাকি তোমরা ভাষার জন্য রক্ত দিয়েছ? ধ্িক ধ্িক। থাক ভাই খামোখা শাক দিয়ে মাছ ঢাকতে চেষ্টা করবেন না। ল্যাপটপে ঠিক ছিল, পোডিয়ামে যেয়ে 'ব' বাদ পড়ে গেল। আহা, সত্যি সেলুকাস, কী বিচিত্র এই দেশ! কী সুন্দর ব্যাখ্যা দিয়েছেন 'এলইডির ক্রপ স্ট্ক্রিনে ফন্টটি সাপোর্ট করেনি; এ কারণে 'ব' অক্ষরটি সরে গেছে। সরকার যখন ফাইভজির স্বপ্ন দেখছে, তখন এই ল্যাংড়া ঘোড়া বা খোঁড়া যুক্তি দিলে হবে? কেন রে বাবা, তোমাদিগের কি 'স্টেজ' রিহার্সেল হয়নি! দু'দিন আগে থেকে সব রাস্তাঘাট বন্ধ করে কী করলেন তা হলে?
আমি জানি না, ভবিষ্যতে আরও কী কী দেখব! পৃথিবীর যে কোনো উন্নত দেশে পাথর খোদাই করা ভার্স্কয দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। পাথরে তৈরি কাপড়ের ভাঁজ দেখলে মনে হয়, এখনই বাতাসে উড়ে যাবে। এমন নিখুঁত সব ভার্স্কয। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য হচ্ছে ইট-কাঠ, সিমেন্ট-রড দিয়ে!
জাতীয় জাদুঘরের সামনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য দেখলে জননেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বেদনায় দু'চোখে অশ্রু গড়িয়ে আসে। এসব কী হচ্ছে! রূপপুরের জন্য যদি রাশিয়ান বিশেষজ্ঞ আনতে পারেন, তাহলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের জন্য ফ্রান্স বা ইতালি থেকে একজন ভাস্কর আনা গেল না! যেখানে বাজেটের স্বল্পতা
নেই। কেউ একজনও কি নেই জননেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটু পরামর্শ দেওয়ার। কারণ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য হাজার বছর ধরে বাংলাদেশে অবস্থান করবে। তাহলে এই ভার্স্কয পাথরে হওয়া উচিত নয় কি? কাকস্য বেদনা, কাকে কবো এই বেদনার কথা!
বড় বেদনার মতো বেজেছে 'মুজিবর্ষ' আমার প্রাণে।
জাঁ-নেসার ওসমান: চলচ্চিত্র নির্মাতা, রম্য লেখক

- বিষয় :
- অন্যদৃষ্টি
- জাঁ-নেসার ওসমান